Sylhet Today 24 PRINT

রাজধানীতে বাসের চাপায় প্রাণ গেল দুইজনের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২০

রাজধানীর বাংলা মোটর মোড়ে বাসচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার আগে আগে বিহঙ্গ পরিবহনের একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) জাবেদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন

বাসটি জব্দ করে চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে সহকারী কমিশনার জানিয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.