Sylhet Today 24 PRINT

যশোরে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ০৭ জুন, ২০২০

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই আকবর হোসেন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.