Sylhet Today 24 PRINT

বেনাপোল পণ্যবাহী আমদানি রেলওগ্যান থেকে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ০৯ জুন, ২০২০

যশোরের বেনাপোলে পণ্যবাহী আমদানি রেলওয়াগান থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৭ টার সময় বেনাপোল রেলস্টেশন থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে আমদানি পেঁয়াজ পণ্য বোঝাই রেলওয়াগানে পাচারকারীরা ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এমন খবরে স্থানীয় মোহাম্মদ আলীসহ কয়েকজনের সহযোগিতায় রেলে তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.