Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তা মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২০

চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু আর্চ বিশপ মজেস কস্তা মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশে ক্যাথলিক চার্চের সামাজিক সংগঠন কারিতাসের এক কর্মকর্তা।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে আর্চবিশপের মৃত্যু হয়েছে। চারদিন আগে তিনি দুই দফায় স্ট্রোক করেন এবং তাকে আইসিইউতে নেওয়া হয়।

৬৯ বছর বয়সী ধর্মযাজক মজেস কস্তা ২০১১ সাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ ছিলেন। তিনি নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় আর্চবিশপ হাউজে থাকতেন।

মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.