Sylhet Today 24 PRINT

সাবেক হুইপ মো. আশরাফ হোসেন আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২০

খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০) মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

আশরাফ হোসেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

আশরাফ হোসেনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী এ কে এম মোশফেকুস সালেহীন পাইলট বলেন, ২৫ দিন আগে আশরাফ হোসেনকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে এক পর্যায়ে তিনি মারা যান।

জানা যায়, খুলনা-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন। দলটিতে এক সময়ে যুগ্ম মহাসচিবও ছিলেন তিনি। এছাড়াও শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.