Sylhet Today 24 PRINT

ভৈরব থেকে পাঁচ দিন ধরে নারী নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২০

কিশোরগঞ্জের ভৈরব থেকে হুসনা বেগম নামের এক নারী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে ভৈরবের জগন্নাথপুর মধ্য পাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন হুসনা বেগম। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাননি।

এ ব্যাপারে ভৈরব থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়রি করেছেন হুসনা বেগমের ছেলে মনির হোসেন। জিডি নং- ৯৩৯।
 
কেউ তার সন্ধান পেলে  ০১৯১৭-৫১৫৮৫৮ অথবা ০১৯১৮-৭২৭০৪১ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.