Sylhet Today 24 PRINT

বেনাপোলে গাড়ির টায়ার থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় টায়ারের মধ্যে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৭ জুলাই) রাতে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় যে পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে ছোট আঁচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় পাচার করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.