Sylhet Today 24 PRINT

শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি রুপা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০২০

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ২শ' গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে শার্শা থানার গোগা গাজিপাড়া সীমান্ত মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মুনজুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ রুপা এনে গোগা গাজিপাড়া মাঠে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি ২শ' গ্রাম রুপা উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা আগেভাগে পালিয়ে যায়।

উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.