Sylhet Today 24 PRINT

শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০২০

যশোরের শার্শা সীমান্ত থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ শাহানারা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকালে তাকে আটক করে পুলিশ। আটক শাহানারা শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাগ আঁচড়া রাড়ি পুকুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.