Sylhet Today 24 PRINT

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২০

যশোরের শার্শায় আইয়ুব হোসেন (৩৫) নামে ফেন্সিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আইয়ুব শার্শা থানাধীন সমন্ধকাটি গ্রামের মৃত আবু তালেবের ছেলে। 

পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.