Sylhet Today 24 PRINT

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বেনাপোল প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

ভারতের গড়জালা সীমান্তে বিএসএফের গুলিতে সুমন হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছে।

আহত সুমন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

সুমনের খালাতো ভাই ড্রাইভার লাল্টু গুলিবিদ্ধের খবরটি নিশ্চিত করেছেন।

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে গয়ড়া গ্রামের সুমন, শার্শার দাউদখালী গেটপাড়ার শিরাজুল ইসলামের ছেলে জাহিদ (২২), রুদ্রপুর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে আব্দুল মাজেদ (৩০) ও জাহাঙ্গীরের ছেলে লিটন (২৪) সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। তারা ৩টি গরু নিয়ে ফিরে আসার পথে গড়জালা ঘেরের ভেতর তেতুল বাড়িয়া ক্যাম্পের বিএসএফ তাদের অ্যাটাক করে। এ সময় বাকী ৩ জন ১টি গরু নিয়ে পালিয়ে আসলেও গুলিবিদ্ধ অবস্থায় সুমন দুটি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে।

এ বিষয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে ক্যাম্প সূত্র জানায়, বিষয়টি আমরাও শুনেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.