Sylhet Today 24 PRINT

এবার শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২০

চট্টগ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তারের করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ আগস্ট) রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাধন বড়ুয়া (৭৪) ওই গ্রামের মৃত জামিনী বড়ুয়ার ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, রাঙ্গামাটি থেকে বাবার সঙ্গে বেড়াতে আসা মেয়েটিকে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুসলিয়ে সাধন ধর্ষণ করে। ঘটনা জানাজানির পর মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাউজান থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে র‌্যাব রাতে অভিযান চালিয়ে সাধনকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.