Sylhet Today 24 PRINT

বেনাপোলে ভারতীয় শাড়ি ও ক্রিমসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রিমসহ শাকিল (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে বেনাপোল বন্দর এলাকার ১নং গেটের সামনে একটি বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক শাকিল সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় ১নং গেটের সামনে এক বিকাশের দোকানে ভারতীয় শাড়ি ও ক্রিম চোরাই পথে এনে পাচারকারীরা অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রিমসহ শাকিলকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটকের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.