Sylhet Today 24 PRINT

ইলিশ শিকার: ১২ জেলে গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২০

নিষেধাজ্ঞা অমান্য মা ইলিশ শিকারের অপরাধে চাঁদপুরে ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন– কবির গাজী, জসিম ছৈয়াল, হাসিম ছৈয়াল, মনির ছৈয়াল, রাজিব ছৈয়াল, মো. মিন্টু দেওয়ান, মানিক গাজী, সিয়াম মাঝি, রিপন দেওয়ান, ইয়াছিন প্রধানিয়া, ফয়সাল বেপারি ও মো. শরীফ খান। তাদের মধ্যে ফয়সাল বেপারির বাড়ি নারায়ণগঞ্জে। অন্যদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়।

স্থানীয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, এই ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.