Sylhet Today 24 PRINT

শার্শায় ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামি আটক

শার্শা প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২০

যশোরের শার্শায় ৭৬ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুব আলী মোড়লকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় শার্শা থানার শ্রীকোণা এলাকা থেকে তাকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।

আটক আইয়ুব শার্শার বারীপোতা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, মাদক পাচারের গোপন খবরে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান শার্শা থানার শ্রীকোণা গ্রামস্থ রবিউল ইসলামের বাড়ির সামনে কাচারাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুবকে আটক করে।

আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.