Sylhet Today 24 PRINT

শার্শায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০২০

"বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন" প্রতিপাদ্যে যশোরের শার্শায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসি ল্যান্ড রাসনা শারমিন মিথি।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, সমবায় কর্মকর্তা এ বি এম আক্কাস আলী, সাংবাদিক এম এ রহিম, মতিয়ার রহমান, রফিকুজামান, মহিদুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.