Sylhet Today 24 PRINT

শার্শায় কোটি টাকার চন্দন কাঠ জব্দ

যশোর প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২০

যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত চন্দন কাঠের মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা বলে জানায় বিজিবি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নং একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে, ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়।

বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.