Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের (৮৩) আর নেই। সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনের মা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের সহধর্মিণী রাজিয়া নাসের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হন শেখ আবু নাসের।

শেখ রাজিয়া নাসের ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.