Sylhet Today 24 PRINT

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ৮ কৃষি শ্রমিকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধানবোঝাই ভটভটি উল্টে আট কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার বারিকবাজারের ভাঙাসাঁকো এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতরা সবাই কৃষি শ্রমিক। বরেন্দ্র এলাকায় ধান কেটে মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে ভটভটিতে করে তারা শিবগঞ্জে ফিরছিলেন।

তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.