Sylhet Today 24 PRINT

বেনাপোলে ৩টি বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় বোমা তৈরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রাম থেকে এ বোমা ৩টি উদ্ধার করা হয় ।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চম্পা জানান, গোপন খবরে জানা যায় কয়েকজন দুষ্কৃতকারী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভিতর বোমা তৈরি করছে। এমন সংবাদে এসআই রোকনুজজামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা ৩টি উদ্ধার করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারী পালিয়ে যায় বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.