Sylhet Today 24 PRINT

সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) মারা গেছেন। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাকিবের বাবা সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭২ বছর বয়সী মমতাজ আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সাকিব আল হাসান এখনও যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেনি। সাকিব পৌঁছানোর পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এরআগে শ্বশুর অসুস্থ হওয়ায় চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ না খেলেই যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.