Sylhet Today 24 PRINT

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০২১

দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি চেয়ে এবং হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা চত্বর সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব।

জেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস প্রধানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবু সালেক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, সিনিয়র সাংবাদিক ও নাট্যকার রহিম আব্দুর রহিম।

বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.