Sylhet Today 24 PRINT

বেনাপোলে ঘরের খাটের নিচে মিললো ৬ কেজি গাঁজা, নারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২১

যশোরের বেনাপোল বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামে জাইদা খাতুন (৩৪) নামে এক নারীর বাড়িতে অভিযান চালিয়ে থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় জাইদা খাতুনকে আটক করে পুলিশ।

শনিবার (১০ জুলাই) রাতে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক জাইদা বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের আলী হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সরবাংহুদা গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নিচে থেকে ৬ কেজি গাঁজাসহ জাইদাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালত পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.