Sylhet Today 24 PRINT

ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক এবার চেয়ারম্যান প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২১

ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন।

বুধবার (২৭ অক্টোবর) মঞ্জুর পক্ষে গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. ইউছুপ পাটওয়ারীসহ স্থানীয় জামায়াতের ৮-১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আলোচিত মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু উপজেলার হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

এরআগে সোমবার (২৫ অক্টোবর) জামিনে বেরিয়ে তাৎক্ষণিক এক বক্তব্যে ইউপি নির্বাচনের প্রস্ততি নেওয়ার জন্য শুভাকাঙ্খীদের আহ্বান জানিয়েছেন তিনি।

বামনী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদ বলেন, কয়েকজন ব্যক্তি এসে মঞ্জুরুল কবির নামের এক প্রার্থীর মনোনয়ন ফরম নিয়েছেন। এছাড়া বুধবার পর্যন্ত আমাদের কাছ থেকে ৬ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। তৃতীয় ধাপের এ নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ দিন ২ নভেম্বর। ভোট ২৮ নভেম্বর হবে।

এ বিষয়ে শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর বক্তব্য নেওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.