Sylhet Today 24 PRINT

বিএনপির সমাবেশস্থল থেকে রুমিনের ফোন চুরি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২২

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার মোবাইল ফোন সমাবেশস্থল থেকে চুরি হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়।

বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।

মোবাইল ফোন চুরির বিষয়টি রুমিন ফারহানা বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান।

তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে।’

মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.