Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্যে সিঙ্গাপুর গেলেন ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ মোতাবেক ৯ ফেব্রুয়ারি রাত ১ টা ৩০ মিনিটে সিঙ্গাপুর গেছেন তারা।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

আগামী সপ্তাহে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.