Sylhet Today 24 PRINT

পঞ্চগড়ে এতিম ও দুস্থদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভিমপুকুর এলাকার আল মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ উলুম মাদ্রাসা মাদ্রাসা মাঠে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।

অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার তুলে দেন প্রধান অতিথি পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. যুবায়েদ হাসান।

এসময় পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির সহকারী পরিচালক হাচানুর রহমান, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.