Sylhet Today 24 PRINT

ভাসানচরে কিশোর-হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

নোয়াখালী সংবাদদাতা |  ১৬ জুন, ২০২৩

প্রতীকী ছবি

পূর্ব শক্রতার জের ধরে হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে হ ত্যা র ঘটনায় ২ রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।

শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে ২ আসামিকে ভাসারচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ৮ জুন রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১ নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে (১৬) ও ২৭নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে (১৭)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ৮ জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গ লা কে টে হ ত্যা করে ওই দুই কিশোর। এরপর হাত-পায়ের রগ কেটে দেয়।

ওসি আরও জানায়, গত ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অ র্ধ গ লি ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হ ত্যা মামলার তদন্ত করতে গিয়ে দুই রোহিঙ্গা কিশোরের সম্পৃক্ততা পায় পুলিশ। গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হ ত্যা কা ণ্ডে ব্যবহৃত দুইটি ছুরি ও ভুক্তভোগীর মুঠোফোন উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.