Sylhet Today 24 PRINT

কার্টুনিস্ট এমএ কুদ্দুস মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৩

কার্টুনিস্ট এমএ কুদ্দুস। ছবি: সংগৃহীত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও কার্টুনিস্ট এমএ কুদ্দুস মারা গেছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫০ বছর।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন জানান, এম এ কুদ্দুস ঘুমের মধ্যে মারা গেছেন বলে তিনি শুনেছেন।

এম এ কুদ্দুস মৃত্যুর আগপর্যন্ত দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

তার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে।

তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.