Sylhet Today 24 PRINT

খালের পানিতে নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০২৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে খালে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে খালের পানিতে তাদের মরদেহ পাওয়া যায়। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে।

উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা ফেরাসিংগাপাড়া এলাকার নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮)।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যায় তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালীনামক খালে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে।

উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, বৃহস্পতিবার সকালে খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.