Sylhet Today 24 PRINT

হোটেল কক্ষে আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২৩

কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে নমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।

নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।

তিনি জানান, তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে।

মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.