Sylhet Today 24 PRINT

হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফজল হক (৫৫) উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামের মাহে আলমের ছেলে।

মঙ্গলবার ( ৩ অক্টোবর) উপজেলার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসিড অপরাধ দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফজল হক (৫৫)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.