Sylhet Today 24 PRINT

১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২২ পিস ইয়াবা জব্দ করে।

গ্রেপ্তার মো. জহির (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় ২২ পিস ইয়াবাসহ ১৮ মামলার আসামি জহিরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.