Sylhet Today 24 PRINT

মিধিলি’র আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে ২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নোয়াখালী প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ২১২টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত হয়েছে ৯১৩টি ঘরবাড়ি।

জেলার উপকূলীয় এলাকা হাতিয়া, সূবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার ৩৪টি ইউনিয়নের দ্বীপ ও চরাঞ্চলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম করার সময় নোয়াখালীর উপকূলীয় এলাকায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে এসময় কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.