Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০২৪

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কে উপজেলার তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপচালক হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার কামরুল ইসলাম (২২), একই উপজেলার সন্ধাকুড়া এলাকার আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া এলাকার মিজানুর রহমান (৪৮)।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেরপুর থেকে আসা একটি পিকআপ ও শেরপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.