Sylhet Today 24 PRINT

গাজীপুরে ঝুট গুদামে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৪

গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মার্চ) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর রাত ৪টা ৭মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার দিবাগত মধ্য রাতে গাজীপুরের সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় তিনটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২টা ২০ মিনিটে খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার স্টেশন ও শ্রীপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ভোর রাত ৪টা ৭মিনিটে নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.