Sylhet Today 24 PRINT

শিক্ষকের স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম সফি উল্যাহ বিএসসির স্মরণে গত আট বছর ধরে ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছে সাবেক শিক্ষার্থীরা।

রোববার (১০ মার্চ) দুপুরে এ প্রবীণ শিক্ষকের স্মৃতি স্মরণে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সফি উল্যাহ বিএসসি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুর ২০ বছর পর তার স্মৃতি ধরে রাখতে এমন আয়োজন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপসচিব আজগর আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের দাতা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পেশাজীবী ও ভ্যাট কনসালটেন্ট সাইদুল ইসলাম তহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক উল্যাহ ভুট্টু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক লিটন প্রমূখ।

উল্লেখ্য, ফাইনাল খেলায় রামপুর ১ নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্র, আদর্শ নগর স্পোটিং ক্লাবকে ৮৬ রানে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামপুর ১ নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্রের মিশু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.