Sylhet Today 24 PRINT

লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়িতে আগুন, ৬ জনের মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০২৪

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড এলাকার কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। এঘটনার পরে তার বাড়ি থেকে ৬ জনের মরদেহ করা হয়।

সোমবার (৫ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। এসময়ে বাড়িতে আ.লীগ নেতা ও তার পরিবারের কেউ ছিলেন না বলে জানা যায়।

আরও জানা যায়, সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে শহরে বিভিন্ন জায়গায় থেকে বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন। পরে তারা একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি নিয়ে শহিদ মিনার এলাকার যাওয়ার সময়ে কয়েকজন বিক্ষুব্ধ তার বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অগ্নিসংযোগকৃত বাড়ি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে এ বাড়ি থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.