Sylhet Today 24 PRINT

নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২৫

নেত্রকোণার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশলাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুর গিয়েছিলেন।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.