Sylhet Today 24 PRINT

অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৫

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল সাড়ে ১০টায় হঠাৎ অসুস্থ বোধ করার তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। গত দুদিন যাবত তার খারাপ লাগছিল, পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

শায়রুল কবির জানান, আজ অনেকটা সুস্থ অনুভব করছেন আলহামদুলিল্লাহ। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন, তাকে হাসপাতালে দেখতে যাবার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.