Sylhet Today 24 PRINT

প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানালেন এনসিপির আখতার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) ডাকযোগে তার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির এ নেতা।

ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিয়ন শুক্রবার বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি।

তিনি আরও লিখেছেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইন শাআল্লাহ। আল্লাহ ভরসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.