Sylhet Today 24 PRINT

স্থানীয় সরকার নির্বাচন চাইল এনসিপি

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি)। একইসঙ্গে নির্বাচনের আগে তারা নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার দাবিও তুলেছে তারা।

মঙ্গলবার রাতে এনসিপির কার্যালয়ে ‘জরুরি সংবাদ সম্মেলন’ এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন।

আত্মপ্রকাশের দিনও সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়ের দাবি তুলেছিল দলটি।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতায় বসে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিএনপি সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলটির এক সময়ে জোটসঙ্গী জামায়াতে ইসলামী প্রথমে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছিল। সেসময় সরকারের একাধিক উপদেষ্টাও স্থানীয় সরকারি নির্বাচনে কথা তুলেছিলেন।

কিছুদিন জামায়াত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেনি।

এরমধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলনে নেমেছে তার সমর্থকরা। ইশরাককে মেয়র পদে বসাতে প্রধান প্রতিবন্ধক দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিতে জুতাপেটা করে বিক্ষুব্ধ ইশরাক-সমর্থকেরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.