Sylhet Today 24 PRINT

হাসনাত আব্দুল্লাহ কে, জানতে চাইলেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২৫

জুলাইর আন্দোলনের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনিই না। এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। ছেলের সাথে আমার পরিচয় নাই কিছুই নাই। আগেও ছিল না এখনো নাই, আমি তাকে কোনোদিন দেখিই নাই। তার বিষয়ে আমি কীভাবে বলব।

তিনি আরও বলেন, ভোটের মাঠে দ্বি-মুখী বুঝি না, ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবার ও সেভাবেই নির্বাচনে কাজ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারেনি। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমরা আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.