Sylhet Today 24 PRINT

মেহেরপুর-১ আসনের জামায়াতের প্রার্থী তাজউদ্দিনের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০২৬

মেহেরপুর জেলা জামাতের আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. তাজ উদ্দিন খানের মাইক্রো থেকে বিদেশি কুড়াল ও দেশিয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার মোড় যৌথ বাহিনীর চেকপোস্ট চেক করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রো ড্রাইভার ইজারুল হক।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিলো। এসময় সাদা রংয়ের নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে ৩টা ফোল্ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.