Sylhet Today 24 PRINT

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর তনির চিঠি

সিলেটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

 জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তনি ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ চিটি পাঠান বলে জানা যায়।

সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, আর সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি চিঠিটি পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপতি বা সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলটির ঘোষিত নীতি।

তনি আরও উল্লেখ করে বলেন, জামায়াতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ লঙ্ঘন করছে। আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তার নিবন্ধন বাতিলযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন, জামায়াতের নিবন্ধন বাতিল, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.