Sylhet Today 24 PRINT

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিল করল ছাত্রলীগ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২৬

ছবি: সংগৃহীত

গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম ছাত্রলীগ।

শুক্রবার দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এই মিছিল হয়।

রাতে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভিডিওতে দেখা যায়, মিছিলে ৪০–৫০ জনের একটি দল আওয়ামী লীগের গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের বেশির ভাগের মাথায় লাল টুপি ছিল।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা–কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে আটজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.