Sylhet Today 24 PRINT

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদ বিক্ষুব্ধ আইনজীবীদের

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০২৬

আগামী ২১ মে অনুষ্ঠেয় গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন পত্র উত্তোলনে বাধা এবং নির্বাচনে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মনোনয়নপত্র উত্তোলনে বাধা পাওয়া আইনজীবীরা। তারা বলছেন, এর মাধ্যমে তাদের পেশাগত ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এই প্রতিবাদলিপিতে তারা বলছেন, পেশাদার আইনজীবীদেরঐতিহ্যবাহী সংগঠনে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ অপরিহার্য। অত্যন্ত দুঃখের বিষয় যে, কিছু স্বার্থান্বেষী মহলের কারণে স্বতন্ত্র প্রার্থীরা তাদের সাংবিধানিক ও পেশাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া প্রত্যেক সদস্যের মৌলিক অধিকার। এই প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনজীবী সমিতির মর্যাদা ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে স্বাক্ষরকারী আইনজীবীরা হলেন: আলহাজ অ্যাডভোকেট আব্দুস সোবাহান, অ্যাডভোকেট নূরুন্নবী মোল্লা, অ্যাডভোকেট মোজাম্মেল হক মিন্টু, অ্যাডভোকেট মেহেদী হাসান রাজীব, অ্যাডভোকেট বরকত আলী অভি, অ্যাডভোকেট কাজী আলম, অ্যাডভোকেট আসলাম শিকদার, অ্যাডভোকেট মাকসুদুল আলম খান, অ্যাডভোকেট নূরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অ্যাডভোকেট মো. রাজীব আহম্মেদ রাসেল, অ্যাডভোকেট অরুন, অ্যাডভোকেট হাবিবুর রহমান নয়ন, অ্যাডভোকেট লুৎফুল হক সাগর, অ্যাডভোকেট মাহমুদুর রহমান খান ঝুমুর, অ্যাডভোকেট মো. দুলাল হোসেন সেতু, অ্যাডভোকেট সোহেল রানা, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট গোপাল সূত্রধর, অ্যাডভোকেট আশিক ইবনে মানিক নাবিল, অ্যাডভোকেট সনিয়া শারমিন জুথী সরকার, অ্যাডভোকেট শাহনাজ পারভিন, অ্যাডভোকেট মাহিন হাসান শুভ, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট সোহাগ ফকির, অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট আব্দুল হালিম সরকার, অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন, অ্যাডভোকেট রুবেল হোসেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং অ্যাডভোকেট ফয়সাল আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.