Sylhet Today 24 PRINT

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী (৭৮) মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত। তিনি বেশ কিছু দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে আজ ভোর ৪টার দিকে মারা যান।

নজরুল ইসলামের ভাগিনা মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রাত ১০টায় মামার চট্টগ্রাম শহরের বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) প্রথম জানাজা এবং আগামীকাল বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.