Sylhet Today 24 PRINT

রাজশাহীর আবাসিক হোটেল থেকে তরুণ তরুণীর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৬

রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার  আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে নাইস ইন্টারন্যাশনাল হোটেলের হোটেলের ৩ নম্বর কক্ষ  থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন  বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন খান।  নিহতরা হলেন- সিরাজগঞ্জের মিজান (২৩) ও পাবনার রাধানগরের সুরাইয়া (২০)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) নিহতরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেল উঠেছিলেন।

ওসি শাহাদৎ জানান,  “মিজানের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় ছিল। আর সুরাইয়ার লাশ বিছানায় পাওয়া গেছে। “তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.