Sylhet Today 24 PRINT

ড. ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৬

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এমএ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এমএ ওয়াজেদ ফাউন্ডেশন, মহাজোটের শরীক দল, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ডক্টর ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ফজলুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ১৯৬১-’৬২ শিক্ষাবর্ষে হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।

তিনি ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৯ মে মারা যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.